Apan Desh | আপন দেশ

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাতক্ষীরা প্রতিনিধি 

প্রকাশিত: ১৮:৪৪, ১৯ আগস্ট ২০২৫

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 

মঙ্গলবার (১৯ আগস্ট) জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকালে সাতক্ষীরা পরিবহণ কাউন্টার এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা জাতীয় পতাকা ও ব্যানার হাতে নিয়ে কর্মসূচিতে অংশ নেন।

র‍্যালিতে জেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। এর আগে পৌর স্বেচ্ছাসেবক দলের ৯টি ওয়ার্ডের নেতাকর্মীরা নিউমার্কেট মোড়ে সমবেত হন। জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্ট ও সদস্যসচিব শেখ শরিফুজ্জামান সজীব কর্মসূচির নেতৃত্ব দেন।

র‍্যালি শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শেখ তারিকুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক প্রভাষক আনারুল ইসলাম, রুহুল আমিন পাড়সহ আরও অনেকে। এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু