Apan Desh | আপন দেশ

শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দ্রুত দৃশ্যমান হবে: দুদক চেয়ারম্যান

রংপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪২, ১২ আগস্ট ২০২৫

আপডেট: ১৭:৩৭, ১২ আগস্ট ২০২৫

শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দ্রুত দৃশ্যমান হবে: দুদক চেয়ারম্যান

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্তাধীন থাকা মামলাগুলো দ্রুত দৃশ্যমান করা হবে। একই সঙ্গে পুরনো ও ঝুলে থাকা মামলাগুলোও আবার সচল করা হবে। এ তথ্য জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে রংপুর নগরীর স্টেশন রোডে দুদক সমন্বিত জেলা ও বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন>>>অপপ্রচারের অভিযোগে সারজিসের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

এ সময় উপদেষ্টা পরিষদ ও ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে দুর্নীতির বিষয়ে দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে দুদক। কাউকে ছাড় দেয়ার কোন সুযোগ নেই। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ কোন রাজনৈতিক সরকার নয়। এ পরিশোধের প্রধান উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে সর্বদা সোচ্চার। 

একই সঙ্গে নতুন ভিত্তি প্রস্তর স্থাপিত রংপুরের এ আঞ্চলিক কার্যালয় হবে এ অঞ্চলের দুর্নীতি প্রতিরোধের প্রতীক। তাই সমাজের সর্বস্তরে দুর্নীতি প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেন দুদক চেয়ারম্যান।

এ সময় রংপুরের জেলা প্রশাসকসহ দুদকের আঞ্চলিক ও জেলার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ