তেঁতুলিয়ায় পোড়ানো হলো ২৫০০ দলিল
২০১৩ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত দীর্ঘদিনের না দাবিকৃত ২ হাজার ৫শটি মূল দলিল আগুনে পুড়িয়ে ধ্বংস করলো পঞ্চগড়ের তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সাব-রেজিস্ট্রার অফিস চত্বরে সরকারি বিধি মোতাবেক জনসম্মুখে এ কার্যক্রম সম্পন্ন করা হয়। দলিল ধ্বংসের সময় তেঁতুলিয়ার দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার পঞ্চগড় সদরের তৌফিক সালাউদ্দিন, নাজমুল হক, অফিসের সহকারী কর্মচারী, নকল নবীশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
০৫:০২ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার