Apan Desh | আপন দেশ

ইউএনও

নলডাঙ্গায় নবাগত ইউএনও শাম্মী আক্তারের সঙ্গে মতবিনিময়

নলডাঙ্গায় নবাগত ইউএনও শাম্মী আক্তারের সঙ্গে মতবিনিময়

নাটোরের নলডাঙ্গা উপজেলার নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তারের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পরিচিতি ও মতবিনিময় সভা হয়েছে। সভায় উপজেলার উন্নয়ন, সম্ভাবনা, বিদ্যমান সমস্যা ও জনসেবার মানোন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত ইউএনও শাম্মী আক্তার।  মতবিনিময় সভায় নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন,নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সবুজ আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রকিবুল হাসান সুজন, পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের এজিএম মো. আবু তাহের, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী শামসুল আলমসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

০৫:২২ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

ভাঙনপ্রবণ কামারজানী পরিদর্শন করলেন ইউএনও

ভাঙনপ্রবণ কামারজানী পরিদর্শন করলেন ইউএনও

গাইবান্ধা সদর উপজেলার বন্যা ও নদীভাঙনপ্রবণ কামারজানী ইউনিয়নের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও চলমান উন্নয়ন কর্মকাণ্ড সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক। বুধবার (১৯ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি কামারজানী ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা সামাজিক উন্নয়ন পদক্ষেপ (এসইউপি), কামারজানী মার্চেন্টস উচ্চ বিদ্যালয়, সামাজিক উন্নয়ন পদক্ষেপ কলেজ, বিদ্যালয়ের মাঠ, টিআর কর্মসূচির আওতায় মসজিদ উন্নয়ন এবং ঈদগাহ মাঠের চলমান কাজ পরিদর্শন করেন।

০৯:০২ পিএম, ১৯ আগস্ট ২০২৬ বুধবার

পেট্রোল পাম্পে ইউএনও’র ওপর হামলা

পেট্রোল পাম্পে ইউএনও’র ওপর হামলা

পঞ্চগড়ে জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ফেরাতে গিয়ে হামলার শিকার হয়েছেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক। এসময় তার বডিগার্ডকেও মারধর করে অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে উত্তেজিত জনতা। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ ইউনিয়নের একটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। আহত বডিগার্ড বর্তমানে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, জ্বালানি তেল নিতে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইনে বিশৃঙ্খলা দেখা দিলে স্টেশন কর্তৃপক্ষ ইউএনওকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি বৈধ কাগজপত্র ছাড়া চালকদের লাইন থেকে সরে যেতে বলেন এবং দুজনকে জরিমানা করেন।

০৭:৩৯ পিএম, ২৫ এপ্রিল ২০২৬ শনিবার

সিলেটে পাথরকাণ্ডে জেলা প্রশাসককে ওএসডি

সিলেটে পাথরকাণ্ডে জেলা প্রশাসককে ওএসডি

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। সাদাপাথর লুটের ঘটনায় তাকে ওএসডি করা হয়েছে বলে জানা গেছে। সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আলোচিত ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) সারওয়ার আলম এ মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের একান্ত সচিবের দায়িত্বে রয়েছেন।

০৯:৩১ পিএম, ১৮ আগস্ট ২০২৫ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement