Apan Desh | আপন দেশ

৬ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ১০:৩০, ২৩ ডিসেম্বর ২০২৪

৬ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

ঘন কুয়াশার কারণে সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এতে প্রাণহানির সংখ্যাও বাড়ছে লাফিয়ে। নাটোরে ৬টি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এসময় অন্য ট্রাকের চালকসহ অন্তত ৬ জন আহত হন।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সদর উপজেলার ডাল সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঝলমলিয়া হাইওয়ে পুলিশ পরিদর্শক মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঘন কুয়াশায় নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় বিপরীত দিক থেকে আসা ৬ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় পাঁচটি ট্রাক সড়কের ওপরে দুমড়ে মুচড়ে পড়ে এবং একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় ট্রাকের চালকসহ অন্তত ৬ জন আহত হয়েছেন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ দুর্ঘটনায় সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল এসে স্বাভাবিক করেন।

হাইওয়ে পুলিশ পরিদর্শক মো. মাহবুবুর রহমান বলেন, বিপরীত দিকে থেকে আসা ছয় মালবাহী ট্রাকের সংঘর্ষে একজন চালক নিহত হয়েছেন। এতে কমপক্ষে ৫/৬ জন আহত হয়েছেন। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করছেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়