Apan Desh | আপন দেশ

ফিলিং স্টেশনে আগুন, প্রাইভেটকার চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৭:৩১, ৪ নভেম্বর ২০২৪

ফিলিং স্টেশনে আগুন, প্রাইভেটকার চালকের মৃত্যু

ময়মনসিংহ নগরীতে সিএনজি ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় একটি প্রাইভেটকারে আগুন লেগে ঘটনাস্থলেই এক চালক পুড়ে অঙ্গার হয়েছেন। একইসঙ্গে দগ্ধ হয়েছেন ছয়জন।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে রহমতপুর আজাহার সিএনজি ও পেট্রোলিয়াম কনভারসন পাম্পে এলপিজি গ্যাসবাহী টাঙ্কার থেকে গ্যাস আনলোড করার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত প্রাইভেটকার চালকের নাম হিমেল। তার বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোফাজ্জল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে নগরীর রহমতপুর বাইপাস মোড়ে লিকেজ থেকে ওই ফিলিং স্টেশনে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ও পড়ে আরও চারটি ইউনিট চেষ্টা চালিয়ে দেড় ঘণ্টা পর বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি প্রাইভেটকারের ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ছয়জন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ইউএনওদের মানুষের কল্যাণে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়: তদন্ত তরুণদের নেতৃত্বেই প্রযুক্তিনির্ভর উন্নয়ন হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে কী দিতে পারলাম, সেটিই গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত অস্ট্রেলিয়ায় পরীক্ষার আগেই ফেল শান্তরা ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: মার্কিন জেনারেল ট্রাম্পের বিলাসী ’বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
Footer Advertisement