Apan Desh | আপন দেশ

মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে মা-মেয়ে নিহত

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০২, ৪ জুলাই ২০২৪

মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে মা-মেয়ে নিহত

নাটোরের লালপুরে মাইক্রোবাস ও ইজিবাইকের সংঘর্ষে মা এবং মেয়ে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার জামতলা তিনখুঁটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, লালপুরের উধনপাড়া গ্রামের মাহাবুব আলমের স্ত্রী রুবিনা খাতুন ও তার তিন বছর বয়সী শিশুকন্যা রুকাইয়া সুলতানা।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ জানান, বৃহস্পতিবার দুপুরে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা শেষে মাহাবুল তার স্ত্রী ও মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন। তারা সবাই ব্যাটারি চালিত ইজিবাইক যোগে যাচ্ছিলেন। তারা লালপুর-বাঘা সড়কের জামতলা তিনখুঁটি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানযাত্রী রুবিনা খাতুন ও রুকাইয়া মারা যান।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এ সময় মাইক্রোবাসটিকেও জব্দ করা হয়। তবে ঘটনার পর মাইক্রোবাসের চালক পালিয়ে যায়। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

আপন দেশ/এইউ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement