Apan Desh | আপন দেশ

বকশীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৫, ১৬ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ২০:৪৮, ১৬ সেপ্টেম্বর ২০২৩

বকশীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ছবি: প্রতীকী

জামালপুর: বকশীগঞ্জের ধানুয়াকামালপুর ইউনিয়নের ধানুয়া উত্তর পাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে ফাহিম হাসান নামে শিশু মারা গেছে। ফাহিম হাসান (৭) ধানুয়া উত্তর পাড়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

জানা যায় বকশীগঞ্জের ধানুয়াকামালপুর ইউনিয়নের ধানুয়া উত্তর পাড়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে ফাহিম হাসান সকালে নিখোঁজ হয়। পরে স্থানীয় একটি পুকুরে তার মরদেহ পাওয়া যায়।

এ ব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে ।  

আপন দেশ/এমএমজেড    

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের