Apan Desh | আপন দেশ

অভিষেক ম্যাচেই জার্মানির জাল কাঁপাল কুরাসাও

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০০:২০, ১৫ জুন ২০২৬

অভিষেক ম্যাচেই জার্মানির জাল কাঁপাল কুরাসাও

ছবি : সংগৃহীত

জার্মানি বিপক্ষে কুরাসাওয়ের বিশ্বকাপ মঞ্চে অভিষেক ঘটলো। বিশ্ব মঞ্চে খেলা প্রথমের ম্যাচের ২১ মিনিটের মাথায়ই তারা গোলের দেখা পায়। তবে জার্মানির হয়ে ম্যাচের ৬ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করেন মিডফিল্ডার ফেলিক্স এনমেচা। যে গোলের মাধ্যমে পিছিয়ে পড়ে নবাগত কুরাসাও।

সোমবার (১৫ জুন) হিউস্টনে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বেন নবম ম্যাচে তারা জার্মানির মুখোমুখি হয়।

খেলা শুরুর ২০ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল জার্মানি। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি এবার আগের দুই আসরের গ্রুপ পর্বের ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে চায়।

তবে ২১ মিনিটের মাথায় লিভানো কোমেনেনসিয়া গোলে ম্যাচে ফিরে কুরাসাওয়। ডিফেন্ডারের গায়ে লেগে বল দিক পরিবর্তন করে জালে জড়ালে পরাস্ত হন জার্মান গোলরক্ষক নয়্যার। ফলে ১-১ ব্যবধানে ম্যাচে সমতায় আসে।

আরও পড়ুন <<>> দুর্দান্ত তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার

জার্মানির কোচ জুলিয়ান নাগেলসমান গোলরক্ষক হিসেবে মাঠে নামান অভিজ্ঞ ম্যানুয়েল নয়্যারকে। দলে আছেন জামাল মুসিয়ালা ও ফ্লোরিয়ান ভির্টজও। 

এটি কুরাসাওয়ের জন্য বিশ্বকাপে প্রথম ম্যাচ এবং প্রথম গোল—যা এক ঐতিহাসিক মুহূর্ত।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ীরা: মাহদী আমিন প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ৪ আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক বিশ্ব মাতৃদুগ্ধ দিবস আজ টেস্ট খেলতে অস্ট্রেলিয়ার পথে শান্ত-মুশফিকরা যুক্তরাষ্ট্রের এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট আহত