Apan Desh | আপন দেশ

মো. নজরুল ইসলাম মোল্লার কবিতা ‘স্বাধীনতা আমার’ 

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২৩:১৮, ১৪ জুন ২০২৬

আপডেট: ২৩:২২, ১৪ জুন ২০২৬

মো. নজরুল ইসলাম মোল্লার কবিতা ‘স্বাধীনতা আমার’ 

ছবি: আপন দেশ

স্বাধীনতা আমার

নিজ দেশে আমি পরদেশী এক 
জ্বলন্ত উনুনের পর, 
সুখে বসবাস, শ্বাস প্রশ্বাস চলে
তাপিত নরকের ঘর।

সত্যকে আমি বলতে পারি না 
সত্য বলে বুক উঁচিয়ে,
মিথ্যের করাতে ফালা ফালা বুক 
বাঁচি আমি মুখ লুকিয়ে।

মুক্তির সনদ, স্বাধীনতা- ইতিহাস 
জাতীয় সঙ্গীত পতাকা সব,
পায়ে দিছে শিকল সব হা-হুতাশ 
ঘাটে ঘাটে কেবল আছে পরাভব।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়