ছবি: আপন দেশ
রাজধানীর বসিলায় বুড়িগঙ্গা নদী থেকে দ্বীপ মজুমদার নামে এক যুবকের পচা-গলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তার কাছে পাওয়া আইডি কার্ড থেকে জানা গেছে, নিহত যুবক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী।
রোববার (১৪ জুন) বিকেল ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নৌপুলিশের উপপরিদর্শক রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন<<>>রাজধানীতে ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশের মাথায় গুলি, গ্রেফতার ১
তিনি বলেন, বিকেলে মরদেহটি পানিতে ভেসে যেতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে বসিলা ফাঁড়ি থেকে পুলিশের একটি টিম মরদেহটি উদ্ধার করে।
রবিউল ইসলাম আরও বলেন, বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পচা-গলা মরদেহ পোস্টমোর্টেম না করা পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে কিছু বলা যাচ্ছে না।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































