Apan Desh | আপন দেশ

বেনজীরকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: দুদক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:৫২, ১৪ জুন ২০২৬

বেনজীরকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: দুদক

ফাইল ছবি, আপন দেশ

দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপপরিচালক) মো. আকতারুল ইসলাম।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার আমলের বহুল আলোচিত ও সমালোচিত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ফিরিয়ে আনার উদ্যোগ নেবে দুদক। তিনি পাসপোর্ট জালিয়াতি ও দুর্নীতি মামলার আসামি। 

রোববার (১৪ জুন) বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে এসব কথা বলেন তিনি। 

আকতারুল ইসলাম বলেন, পাসপোর্ট জালিয়াতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় তার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ ইস্যু করা হয়েছিল। এর মধ্যে পাসপোর্ট জালিয়াতির মামলায় তাকে দুবাই পুলিশ গ্রেফতার করেছে বলে জেনেছি। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের কাছে সহযোগিতা চেয়েছিলাম।

সে ধারাবহিকতায় গ্রেফতার হয়েছেন বলে জানতে পেরেছি। 

আরও পড়ুন<<>>নতুন উচ্চতায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ

তিনি আরও বলেন, তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হবে। এ ক্ষেত্রে সরকারের স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়ে চিঠি দেয়া হবে। শিগগিরই এমন উদ্যোগ নিয়ে বেনজীর আহমেদকে ফিরিয়ে আনা হবে।

সাবেক এ আইজিপির বিরুদ্ধে দুদকের ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে ১৪ কোটি ৬২ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিচার চলছে। বাকি পাঁচটি মামলার তদন্ত চলমান।

এর আগে ২০২৫ সালের ১০ এপ্রিল বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল)। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়