ছবি: আপন দেশ
বাগেরহাটের মোরেলগঞ্জে ১১লাখ ৪৪হাজার টাকার নকল ডারবি সিগারেট জব্দের ঘটনায় ক্রাউন টোবাকোর মালিকসহ ৩জনের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।
রোববার (১৪ জুন) সকালে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি লি. এর লিগ্যাল অফিসার কাজী মরতুজা রেজা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহামুদুর রহমান।
মামলায় আসামি করা হয়েছে মোড়েলগঞ্জ পৌরসভা ৯নং ওয়ার্ডের সানকিভাংগা গ্রামের মৃত সুন্দর আলী খানের ছেলে ক্রাউন টোবাকোর মালিক মো. বদরুল আলম খান ভদ্দর (৫৬), নূর বয়াতির ছেলে মনির বয়াতি (৫৫) ও মজিবর শেখ (৬০)।
এর আগে শনিবার (১৩ জুন) বিকেল ৩ টার দিকে মোরেলগঞ্জ পৌরসভার সানকিভাঙ্গা গ্রামে ক্রাউন টোবাকো ইন্ডাষ্ট্রিজ সংলগ্ন একটি গোয়াল ঘর থেকে বাগেরহাট জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশ ১১লাখ ৪৪হাজার টাকা মূল্যের নকল ডারবি সিগারেট জব্দ করে।
আরও পড়ুন<<>>দেওয়ানগঞ্জে দুই যুবকের কারাদণ্ড
এ সময় জেলা ডিবি পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম, সহকারি কাষ্টমস, এ্যাক্সাইজ এন্ড ভ্যাট কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন, মোরেলগঞ্জ থানার এসআই উত্তম কুমার, মোরেলগঞ্জ-শরণখোলায় বিএনপি মেনানীত প্রার্থী গ্রীন বাংলা টোবাকো’র মালিক বাবু সোমনাথ দে ও ব্রিটিশ-আমেরিকা ট্যোবাকো’র মোরেলগঞ্জ-শরণখোলার বিক্রয় এজেন্ট মাসুদ করিম টিটু উপস্থিত ছিলেন।
ব্রিটিশ আমেরিকান টোবাকো মোরেলগঞ্জ-শরণখোলার ডিলার মাসুদ করিম টিটু বলেন, ক্রাউন টোবাকো ইন্ডাষ্ট্রিজ এর মালিক বদরুল আলম ভদ্দর দীর্ঘদিন ধরে অবৈধভাবে রাতের আধারে তার কারখানায় ব্রিটিশ-আমেরিকা ট্যোবাকো’র ডারবি সিগারেটের নকল কপি তৈরী করে বাজারজাত করে আসছে। আজ তার কারখানার পাশেই একটি গোয়াল ঘরে কমপক্ষে ১০ লাখ শলাকা নকল ডারবি সিগারেট পাওয়া গেছে।
ডিবি পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম বলেন, বিপুল পরিমান সিগারেট ঊদ্ধার করা হয়েছে। এগুলো নকল ডারবি বলে মনে হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































