Apan Desh | আপন দেশ

ঢাকাসহ দেশের আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:০৭, ১৬ নভেম্বর ২০২৬

ঢাকাসহ দেশের আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস

ফাইল ছবি

রাজধানী ঢাকাসহ সারা দেশের আকাশ মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এমনই জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আরও পড়ুন <<>> জলবায়ু অর্থায়নে কৃষকের ন্যায্য হিস্যার দাবি

তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়