Apan Desh | আপন দেশ

আবহাওয়ার বড় সতর্কতা, ৩ বন্দরে সংকেত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:২৩, ৩০ সেপ্টেম্বর ২০২৬

আবহাওয়ার বড় সতর্কতা, ৩ বন্দরে সংকেত

ছবি: আপন দেশ

দুপুরের আগেই বদলে যেতে পারে আবহাওয়ার চিত্র। ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় দেশের তিন বন্দরে জারি করা হয়েছে সতর্কসংকেত। 

এতে উপকূলীয় এলাকায় তৈরি হয়েছে বাড়তি সতর্কতা, সঙ্গে রয়েছে বৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কাও।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেয়া বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন <> ইতিহাসে প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব/পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।

এ অবস্থায় এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়