Apan Desh | আপন দেশ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯২

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:৪০, ২৯ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯২

ছবি : আপন দেশ

রাজধানীতে নিয়মিত অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় ৪৯২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ২৯টি মামলা করা হয়েছে। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ।

আরও পড়ুন: রাজশাহীতে মুদি দোকানদার হত্যা: গ্রেফতার ১

অভিযানে রমনা বিভাগ ২৬ জন, লালবাগ বিভাগ ৪৫ জন, ওয়ারী বিভাগ ৬৯ জন, মতিঝিল বিভাগ ৬১ জন, তেজগাঁও বিভাগ ১০৫ জন, মিরপুর বিভাগ ১০৬ জন, গুলশান বিভাগ ৪২ জন, উত্তরা বিভাগ ৩৫ জন, গোয়েন্দা বিভাগ ২ জন ও সিটিটিসি বিভাগ ১ জনকে গ্রেফতার করেছে। 

অভিযানকালে ৪ কেজি গাঁজা, ৪৫৩৩ পিস ইয়াবা, ৭৫ বোতল ফেন্সিডিল, ১১টি মোবাইল ফোন জব্দ ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়