Apan Desh | আপন দেশ

রাতের মধ্যে ৬ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৫৯, ২৭ অক্টোবর ২০২৬

রাতের মধ্যে ৬ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

ছবি : সংগৃহীত

রাতের মধ্যে দেশের ৬ জেলায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর বেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। একই সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা আছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য রাত ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন <<>> ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস

এতে বলা হয়- খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে এ ঝড় বয়ে যেতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার (কিমি) বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাই দুপুর ২টা থেকে রাত ১টা পর্যন্ত দেয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়