Apan Desh | আপন দেশ

উত্তরাঞ্চলে শীতের আমেজ, কুয়াশায় ভোর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:১১, ২৪ অক্টোবর ২০২৬

উত্তরাঞ্চলে শীতের আমেজ, কুয়াশায় ভোর

ছবি: আপন দেশ

কার্তিক মাসের এক সপ্তাহ পেরিয়ে গেছে। প্রকৃতি এখন শান্ত-কোমল। দুপুরের দিকে কিছুটা গরম থাকলেও সন্ধ্যায় হালকা হিমেল বাতাস আর ভোরবেলায় পড়ছে কুয়াশা। উত্তরাঞ্চলে রংপুর বিভাগে পুরোপুরি শীতের আমেজ শুরু হয়ে গেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়া ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় ছিল ২৬ দশমিক ৪। আর সারা দেশ ছিল বৃষ্টিশূন্য।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শনিবার (২৪ অক্টোবর) সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া অধিদফতরের আগামী ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া আজ প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন <> ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর

এদিকে আজ সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা আকাশ পরিষ্কার এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ অঞ্চলে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকায় আজ সকাল ৬ টায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। 

এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৬৮ শতাংশ। রাজধানী ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টায়।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়