Apan Desh | আপন দেশ

শীতের কুয়াশার দেখা গ্রীষ্মে

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৩, ৩ মে ২০২৪

শীতের কুয়াশার দেখা গ্রীষ্মে

ছবি: সংগৃহীত

বৈশাখ-েজৈষ্ঠ গ্রীষ্মকাল। চলছে তীব্র তাপদাহ। কিন্তু হঠাৎ করেই শীতের কুয়াশার দেখা। এ চিত্র নাটোরের লালপুরের। স্থানীয়রা জানান, ভোর থেকে বেশ ঠান্ড অনুভূত হতে থাকে। তার সঙ্গে সকাল সাড়ে ৬টা-৭ টা পর্যন্ত ঘনকুয়াশা দেখা যায়।

সকালে সড়কে যানবাহন চলাচল করে হেডলাইট জ্বালিয়ে। তবে কুয়াশা কেটে যাওয়ার পর থেকেই প্রখর রোদ থাকলেও দুপরের তাপমাত্রা গতকালের (বৃহস্পতিবার) তুলনায় একটু কম ছিল। প্রতিদিনের মতোই লু হাওয়া বইছে। সড়ক, বাজার ঘাটে মানুষের স্বাভাবিক চলাচল নেই।

৬০ বছর বয়সী তাহাজ উদ্দিন জানান, টানা তীব্র খরার মাঝে সকালে ঘন কুয়াশা এটা স্বাভাবিক আবহাওয়ার লক্ষণ না। তার জীবদ্দশায় বৈশাখ মাসে কখনো এ অবস্থা দেখা যায়নি বলে জানান তিনি।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের তথ্যমতে, বৃহস্পতিবার এ অঞ্চলে তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রির ওপরে। আজকের (শুক্রবার) দুপুরে তাপমাত্রা রের্কড করা হয়েছে ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

একদিনের ব্যবধানে স্বর্ণের দামে ভাঙল সব রেকর্ড জামায়াতের ১০ দলীয় জোটে কে পেল কত আসন মানুষের কল্যাণে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই: তারেক রহমান এনসিপিসহ চার দলকে ইসির সতর্কবার্তা নির্বাচনের আগে লুটের অস্ত্র উদ্ধারে জোর দেয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার আমাদেরই একাংশ সুষ্ঠু নির্বাচন চায় না : পররাষ্ট্র উপদেষ্টা প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ, প্রতীক বরাদ্দ কাল গাজায় তুরস্ক-কাতারের সেনাদের কোনো স্থান নেই : নেতানিয়াহু উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন বৈশাখী ভাতায় বড় সুখবর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ‘কঠিন পরীক্ষা’: মির্জা ফখরুল আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে: জামায়াত আমীর আজ রেকর্ড দামে বিক্রি হচ্ছে স্বর্ণ-রুপা, বাজারদর জেনে নিন চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় পেছাল ১ অতিরিক্ত পুলিশ সুপারকে সাময়িক বরখাস্ত তারেক রহমানের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ