Apan Desh | আপন দেশ

ইনজুরিতে পড়লেন আলভারেজ

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:৪৮, ২ মে ২০২৬

ইনজুরিতে পড়লেন আলভারেজ

ছবি: সংগৃহীত

এবার ইনজুরিতে পড়েছেন অ্যাথলেতিকো মাদ্রিদের তারকা আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। অ্যাথলেতিকো কোচ দিয়েগো সিমিওনে এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (০২ মে) রাতের ম্যাচটিও খেলতে পারবেন না এ স্ট্রাইকার।

চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালের সঙ্গে ১-১ গোলে ড্র করে অ্যাথলেতিকো। ওই ম্যাচে গোল করার পরই চোটে পড়েন আলভারেজ। বুধবার (০৬ মে) এমিরেটস স্টেডিয়ামে দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে। সে ম্যাচে আলভারেজের খেলা এখনো নিশ্চিত নয়। 

বর্তমানে লা লিগায় চতুর্থ স্থানে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদ তিনে থাকা ভিয়ারিয়ালের থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে রয়েছে। এ ম্যাচে দলের আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়—আলেক্সান্ডার সরলথ, গিউলিয়ানো সিমিওনে, পাবলো ব্যারিওস এবং হোসে মারিয়া হিমিনেজ অনুপস্থিত থাকবেন।

আরও পড়ুন <<>> সিরিজ জেতা হলো না বাংলাদেশের

ভিয়ারিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর লক্ষ্যে এ ম্যাচকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সিমিওনে। তিনি বলেন, আমরা শুধু রোববারের ম্যাচ নিয়েই ভাবছি। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের সামনে থাকা ভিয়ারিয়ালকে ধরার চেষ্টা করতে হবে।

অন্যদিকে, লা লিগার ১২তম স্থানে থাকা ভ্যালেন্সিয়া অবনমন অঞ্চল থেকে পাঁচ পয়েন্ট এগিয়ে রয়েছে। সর্বশেষ ম্যাচে জিরোনাকে ৩-১ গোলে হারিয়ে তারা তিন ম্যাচের জয়হীনতার ধারাও ভেঙেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়