Apan Desh | আপন দেশ

মেয়র হলে ময়লার বিল নেবেন না আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০০:০৮, ৩ মে ২০২৬

মেয়র হলে ময়লার বিল নেবেন না আসিফ মাহমুদ

ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচন সামনে রেখে নতুন প্রতিশ্রুতি দিয়ে আলোচনায় এসেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি জানিয়েছেন, মেয়র নির্বাচিত হলে রাজধানীর দক্ষিণ অংশের বাসিন্দাদের আর ময়লার বিল দিতে হবে না।

শনিবার (০২ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এমন প্রতিশ্রুতি দিয়েছেন।

পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, আমি নির্বাচিত হলে, ঢাকা দক্ষিণের বাসিন্দাদের আর ময়লার বিল দিতে হবে না। এমনভাবে বাস্তবায়ন করা হবে যে পরিচ্ছন্নতাকর্মীরাও আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন না।

ফেসবুকে দেয়া আসিফ মাহমুদের পোস্টটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। ৩ ঘণ্টায় প্রায় ১ লাখ আইডি থেকে পোস্টটিতে নানা রিয়েকশন দেয়ার পাশাপাশি ১০ হাজারের বেশি আইডি থেকে পোস্টটির মন্তব্যের ঘরে নানা মন্তব্য করা হয়েছে। 

আরও পড়ুন <<>> তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

উল্লেখ্য, গত ২৯ মার্চ রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে ৫টিতে মেয়র পদে প্রার্থী ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ওইদিন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মেয়র পদে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম ঘোষণা করে দলটি।

এছাড়াও এনসিপির ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আরিফুল ইসলাম আদীব মেয়র পদে লড়বেন। পাশাপাশি কুমিল্লা সিটি করপোরেশনে জাতীয় যুবশক্তির আহবায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সিলেট সিটি করপোরেশনে এনসিপির সিলেট মহানগরের আহবায়ক অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল এবং রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির রাজশাহী মহানগরের আহবায়ক মো. মোবাশ্বের আলী মেয়র পদে লড়বেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়