ছবি : সংগৃহীত
দেশের পাঁচটি বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার (০২ মে) আবহাওয়া অধিদফতর এ পূর্বাভাস দেয়।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, বিরাজমান লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
রোববার সকাল পর্যন্ত ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সোমবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু স্থানে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। থাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আরও পড়ুন<<>>রাতে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
মঙ্গলবারের (০৫ মে) পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে এবং দেশের অন্যান্য বিভাগের কিছু কিছু স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বুধবারে (০৬ মে) ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক স্থানে বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পাঁচ দিনের পূর্বাভাসে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমতে পারে এবং তাপমাত্রা বাড়তে পারে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।






























