Apan Desh | আপন দেশ

ঘুষ নেয়ার অভিযোগে ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২৩:৫০, ২ মে ২০২৬

ঘুষ নেয়ার অভিযোগে ওসি প্রত্যাহার

ফাইল ছবি

ঘুষ নেয়ার অভিযোগে রাজধানীর মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম আজমকে প্রত্যাহার করা হয়েছে। তাকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দফতরের প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতরে সংযুক্ত করা হয়েছে। শুক্রবার (০১ মে) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ারের সই করা এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়।

শনিবার (০২ মে) রাতে ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার বলেন বলেন, প্রশাসনিক কারণে মিরপুর মডেল থানার ওসিকে ডিএমপিতে সংযুক্ত করা হয়েছে। তবে এখনো নতুন কাউকে দায়িত্ব দেয়া হয়নি। 

ঘুষ নেৎয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে ওসিকে সরানো হয়েছে কি না, জানতে চাইলে ডিসি মোস্তাক সরকার জানান, অভিযোগের সঙ্গে প্রত্যাহারের কোনো সম্পর্ক আছে কি না, জানি না। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলা সম্ভব নয়।

আরও পড়ুন <<>> চার মাসে বজ্রপাতে ৭২ মৃত্যু

এর আগে, গত ২৬ এপ্রিল সামসাদ আরা সাথী নামের এক নারী ওসি মোহাম্মদ গোলাম আজমের বিরুদ্ধে মার্কেট দখল উদ্ধারের কথা বলে পাঁচ লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগ করেন। ভুক্তভোগী ওই নারী ডিএমপি কমিশনারের কাছে একটি লিখিত অভিযোগও দেন। অভিযোগ দেয়ার পাঁচ দিন পরেই তাকে মিরপুর মডেল থানা থেকে প্রত্যাহার করা হলো।

অভিযোগের বিষয়ে সামসাদ আরা বলেন, ওসি গোলাম আজম থানার দুজন এসআইকে দিয়ে আমার মার্কেট দখল উদ্ধারের কথা বলে দুই দফায় পাঁচ লাখ টাকা ঘুষ নেন। তারপরও তিনি আমার কাজটি করেননি। উল্টো দখলদাররা আমাকে মারধর করেন। পাঁচ লাখ টাকা দেয়ার পরও বিভিন্ন সময়ে তিনি আরও টাকা দাবি করছিলেন। যার কারণে বাধ্য হয়ে আমি ডিএমপি কমিশনারের কাছে অভিযোগ করি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়