Apan Desh | আপন দেশ

উপাচার্য

মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর

মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর

গবেষণা, উদ্ভাবন এবং মেধাস্বত্ব সুরক্ষা জোরদারের লক্ষ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এবং পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদফতর (ডিপিডিটি) এর মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ কর্মশালা হয়েছে।সোমবার (১৩ জুলাই) নোবিপ্রবি উপাচার্যের কার্যালয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। স্মারকে নোবিপ্রবির পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। অন্যদিকে ডিপিডিটি’র পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসাইন।

০৫:৫০ পিএম, ১৩ জুলাই ২০২৬ সোমবার

দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। তবে নিয়োগ দেয়ার কয়েক ঘণ্টার ব্যবধানে একজনের নিয়োগ বাতিল করা হয়। বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (মাউশি) এ-সংক্রান্ত পৃথক ১১টি প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মোহাম্মদ সাহাবুদ্দিনের আদেশক্রমে এ নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন উপাচার্য পাওয়া বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে—কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

০৮:০০ পিএম, ১৪ মে ২০২৬ বৃহস্পতিবার

ঢাবির নতুন উপ-উপাচার্য ড. আব্দুস সালাম

ঢাবির নতুন উপ-উপাচার্য ড. আব্দুস সালাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আব্দুস সালাম। তাকে আগামী চার বছরের জন্য এ পদে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব এ এস এম কাসেমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে এ নিয়োগ দেয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, অধ্যাপক আব্দুস সালাম উপ-উপাচার্য পদে যোগদানের তারিখ থেকে দায়িত্ব পালন করবেন। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন। পাশাপাশি তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

০৭:৪৯ পিএম, ১৩ এপ্রিল ২০২৬ সোমবার

ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ

ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক। সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে গত ২২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি বরাবর আবেদন করেন নিয়াজ আহমদ খান। ওই দিন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি সকালে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং উপাচার্যের পদ থেকে অব্যাহতি নিয়ে তার মূল পদে—উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড-১ অধ্যাপক হিসেবে—ফিরতে রাষ্ট্রপতির কাছে আবেদন জমা দেন।

০৪:৫৪ পিএম, ১৬ মার্চ ২০২৬ সোমবার

রাবির ইতিহাসের নিয়োগ বোর্ড বাতিল চেয়ে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ

রাবির ইতিহাসের নিয়োগ বোর্ড বাতিল চেয়ে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইতিহাস বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হয়েছে ৮ অক্টোবর। এতে নিয়োগ বোর্ডের প্রশ্নে ভুল, পরীক্ষায় আর্থিক অনিয়ম, ছাত্রলীগ নেতাদের দুই স্ত্রীর নিয়োগ পাওয়া নিয়ে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।  এদিকে নিয়োগ বোর্ড বাতিলের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দেন নিয়োগ বোর্ডে অংশ নেয়া একাধিক প্রার্থী। সোমবার (২০ অক্টোবর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় উপাচার্য দপ্তরের লিখিত অভিযোগ জমা দেন তারা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য ও রেজিস্ট্রার বরাবরও লিখিত অভিযোগ দেন তারা। এসময় অবৈধ নিয়োগ বোর্ড বাতিলের দাবি জানান প্রার্থীরা।

০৬:১৫ পিএম, ২০ অক্টোবর ২০২৫ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ