Apan Desh | আপন দেশ

কাঠালিয়ায় বিনামুল্যে কৃষি উপকরণ বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৪, ১ জুলাই ২০২৪

আপডেট: ১৮:৫৯, ১ জুলাই ২০২৪

কাঠালিয়ায় বিনামুল্যে কৃষি উপকরণ বিতরণ

ঝালকাঠির কাঠালিয়া উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি প্রণোদনার আওতায় বিনামুল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। পাঁচ হাজার ছয়শ পঞ্চাশ জন কৃষক এ সুবিধা পেয়েছেন। সোমবার (১ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এসব বীজ ও সার বিতরণ করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। বিশেষ অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. মোহাম্মদ আবদুল জলিল মিয়াজী, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) সঞ্জয় দাস।

সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইমরান বিন ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এস এম দোলোয়ার হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হাছিবুর রহমান প্রমূখ।

সভাশেষে পাঁচ হাজার ছয়শ পঞ্চাশ জন কৃষকের মধ্যে কৃষি প্রনোদনা বিতরণ হয়। এতে প্রত্যেক কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিনামূল্যে দেয়া হয়। এছাড়া ছয়শ’ কৃষকের সবাইকে পাঁচটি করে নারিকেল চাড়া বিনামূল্যে বিতরণ কর হয়।

আপন দেশ/এইউ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement