Apan Desh | আপন দেশ

পেট্রোল পাম্পে ইউএনও’র ওপর হামলা

পঞ্চগড় প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩৯, ২৫ এপ্রিল ২০২৬

পেট্রোল পাম্পে ইউএনও’র ওপর হামলা

ছবি: আপন দেশ

পঞ্চগড়ে জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ফেরাতে গিয়ে হামলার শিকার হয়েছেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক। এসময় তার বডিগার্ডকেও মারধর করে অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে উত্তেজিত জনতা।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ ইউনিয়নের একটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। আহত বডিগার্ড বর্তমানে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জ্বালানি তেল নিতে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইনে বিশৃঙ্খলা দেখা দিলে স্টেশন কর্তৃপক্ষ ইউএনওকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি বৈধ কাগজপত্র ছাড়া চালকদের লাইন থেকে সরে যেতে বলেন এবং দুজনকে জরিমানা করেন।

আরও পড়ুন <<>> আ. লীগ অর্থনীতি বেহাল দশা করে গেছে: মন্ত্রী

এরপর হঠাৎ শতাধিক লোকের একটি দল মিছিল নিয়ে এসে ইউএনও ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের ওপর হামলা চালায়। এসময় বডিগার্ডকে মারধর করে তার সরকারি অস্ত্র কেড়ে নেয়ার চেষ্টা করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইউএনও পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালেক জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সরকারি কাজে বাধা দেয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শিক্ষা-স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াবে সরকার: অর্থমন্ত্রী পেট্রোল পাম্পে ইউএনও’র ওপর হামলা উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর হাম উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু মেধাভিত্তিক দক্ষ জনবান্ধব জনপ্রশাসন গড়ার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বিশ্ব ম্যালেরিয়া দিবস আজ যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ শিক্ষার্থীর মধ্যে একজনের দেহের অবশিষ্টাংশ উদ্ধার ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসলামাবাদে, আসছে মার্কিন প্রতিনিধিদল বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টিও মারা গেছেন অবৈধ হজযাত্রীদের আশ্রয় দিলে ১ লাখ রিয়াল জরিমানা