Apan Desh | আপন দেশ

নলডাঙ্গায় নবাগত ইউএনও শাম্মী আক্তারের সঙ্গে মতবিনিময়

নাটোর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:২২, ৩ সেপ্টেম্বর ২০২৬

নলডাঙ্গায় নবাগত ইউএনও শাম্মী আক্তারের সঙ্গে মতবিনিময়

ছবি: আপন দেশ

নাটোরের নলডাঙ্গা উপজেলার নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তারের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পরিচিতি ও মতবিনিময় সভা হয়েছে। সভায় উপজেলার উন্নয়ন, সম্ভাবনা, বিদ্যমান সমস্যা ও জনসেবার মানোন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত ইউএনও শাম্মী আক্তার। 

মতবিনিময় সভায় নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন,নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সবুজ আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রকিবুল হাসান সুজন, পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের এজিএম মো. আবু তাহের, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী শামসুল আলমসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বুলবুল, সাবেক পৌর মেয়র আব্বাস আলী নান্নু, সাবেক পৌর প্রশাসক এম এ হাফিজ, সুশীল সমাজের প্রতিনিধি মো. ইয়াছিনুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, ব্যাংক ও বীমা প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, ক্ষুদ্র-নৃগোষ্ঠীর প্রতিনিধি ও সুধী সমাজের ব্যক্তিরা অংশ নেন। 

আরও পড়ুন<<>>সংবাদ মাধ্যমের ব্যাপক দায়িত্ব রয়েছে : তথ্যমন্ত্রী

সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা নলডাঙ্গার শিক্ষা, কৃষি, যোগাযোগ, আইনশৃঙ্খলা, নাগরিক সেবা ও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে নিজেদের মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

বক্তারা বলেন, একটি উপজেলার সামগ্রিক উন্নয়ন শুধু প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। এ সময় নলডাঙ্গার উন্নয়ন ও সাধারণ মানুষের সেবার মান আরও বাড়াতে প্রশাসন ও জনগণের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেয়া হয়।

নবাগত ইউএনও শাম্মী আক্তার নলডাঙ্গার উন্নয়ন ও জনকল্যাণে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, জনগণের সেবা নিশ্চিত করা এবং উপজেলার সার্বিক উন্নয়নে প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে। এ ক্ষেত্রে সকল শ্রেণি-পেশার মানুষের পরামর্শ ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার সুমন সরকার।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়