Apan Desh | আপন দেশ

কেশবপুরে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা শুরু 

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৬, ২০ এপ্রিল ২০২৬

কেশবপুরে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা শুরু 

ছবি : আপন দেশ

যশোর জেলার কেশবপুরে কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) জেলা কৃষি অফিসারের আয়োজনে এবং যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের সহযোগিতায় মেলার উদ্বোধন করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।

পরে কৃষি মেলার প্রত্যেকটি স্টল পরিদর্শন করেন তিনি। কেশবপুর উপজেলা কৃষি অফিসারের কার্যালয় চত্বরে ২০-২২ এপ্রিল পর্যন্ত তিন দিনব্যাপী এ কৃষি প্রযুক্তি মেলা চলবে।

উক্ত মেলায় কেশবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উদ্যোক্তারা তাদের কৃষি উপকরণ, প্রযুক্তি ও কৃষি যন্ত্রপাতি,উচ্চ মুল্যের ফল, মসলা ও সবজি প্রদর্শন করেন।

আরও পড়ুন<<>>রাস্তা কেটে পুকুর, প্রতিবাদ করায় হত্যার হুমকি

উদ্বোধনী অনুষ্ঠান শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল্ল্যাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা সিনিয়র মৎস অফিসার সুদীপ বিশ্বাস, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার নায়েবে আমীর মো. রেজাউল ইসলাম, পৌর আমীর প্রভাষক জাকির হোসেন, এনসিপি কেশবপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন প্রমুখ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়