Apan Desh | আপন দেশ

সয়াবিন তেল

জ্বালানি সংকটে ভয়াবহ পরিস্থিতির শঙ্কা

জ্বালানি সংকটে ভয়াবহ পরিস্থিতির শঙ্কা

মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালিতে তেল সরবরাহে বিঘ্নের কারণে বাংলাদেশ বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়তে পারে। বুধবার (০১ এপ্রিল) প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট এ শঙ্কা প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিন কাজের জন্য ২২ কিলোমিটার যাতায়াত করেন ৩৩ বছর বয়সী বেসরকারি চাকরিজীবী মাজিদ আলী। তার মতো লাখো মানুষ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ফিলিং স্টেশনের সামনে ঘণ্টার পর ঘণ্টা, কখনও কখনও রাত জাগার পরেও জ্বালানি সংগ্রহের জন্য অপেক্ষা করছেন। তিনি জানান, মোটরসাইকেলের জন্য প্রয়োজনীয় অকটেন না পেলে যাতায়াত বাধাপ্রাপ্ত হচ্ছে। মজুত সীমিত হওয়ায় অনেক পাম্পে বাঁশের ব্যারিকেড দিয়ে গেট বন্ধ করা হয়েছে, আবার কোথাও জ্বালানি সরবরাহ যন্ত্র নীল প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে।

১১:২৩ পিএম, ১ এপ্রিল ২০২৬ বুধবার

থাইল্যান্ড থেকে ১৭৮ কোটি টাকার সয়াবিন তেল কিনছে সরকার

থাইল্যান্ড থেকে ১৭৮ কোটি টাকার সয়াবিন তেল কিনছে সরকার

থাইল্যান্ড থেকে ১ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার লিটার সয়াবিন তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। দেশের অভ্যন্তরীণ বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার (০৬ জানুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন দেয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, এ আমদানিতে সরকারের মোট ব্যয় ধরা হয়েছে ১৭৮ কোটি ৪৭ লাখ টাকা। এতে প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৩১ টাকা ৪৭ পয়সা। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান থাইল্যান্ডের প্রাইম ক্রপ ওয়ার্ল্ড কোম্পানি লিমিটেডের কাছ থেকে এ সয়াবিন তেল কেনা হবে। বৈঠকে শুধু সয়াবিন তেল নয়, দেশের জরুরি চাহিদা মেটাতে মসুর ডাল, সার এবং জ্বালানি তেল আমদানির পৃথক প্রস্তাবেও অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। এসব পণ্য দ্রুত আমদানির মাধ্যমে বাণিজ্য ও কৃষিখাতের সরবরাহ ব্যবস্থা সচল রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, পণ্য আমদানির ক্ষেত্রে স্বচ্ছতা ও দ্রুততাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে। এ উদ্যোগ ভোজ্যতেলের বর্তমান বাজার পরিস্থিতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং রমজানসহ আসন্ন মাসগুলোতে কোনো ধরনের ঘাটতির আশঙ্কা থাকবে না। আপন দেশ/বিএবি

০৮:০১ পিএম, ৬ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার

‘ভোজ্যতেলের দাম সরকার বাড়ায়নি’

‘ভোজ্যতেলের দাম সরকার বাড়ায়নি’

সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর পূর্বাচলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ব্যবসায়ীদের দাম বাড়ানোর কোনো অধিকার নেই। তিনি সতর্ক করেছেন, যদি মূল্য পরিবর্তন ঘটানো হয়, সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এর আগে, গতকাল সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। যা ১৪ অক্টোবর থেকে কার্যকর হবে।

০২:৫৯ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ মঙ্গলবার

ভোজ্য তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত

ভোজ্য তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত

ভোজ্যতেলের বাজারে কয়েকদিন ধরে চলা ‘অস্থির’ অবস্থার মধ্যেই বোতলজাত ও খোলা সয়াবিন এবং পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক সূত্রে জানা যায়, খোলা ও বোতলজাত সয়াবিন এবং পাম তেলের দাম বাড়ানো হয়েছে। তবে কত বাড়ানো হয়েছে তা ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হবে। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়ের অজুহাতে ভোজ্যতেলের দাম বাড়াতে তোড়জোড় শুরু করেছিলেন ব্যবসায়ীরা। এরই ধারাবাহিকতায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে বৈঠক করেন ব্যবসায়ীরা। অর্থনীতিবিদদের মতে, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্য হ্রাস-বৃদ্ধি থাকলেও বাংলাদেশে তার প্রভাব সব সময় উল্টোভাবে পড়ে। এতে করে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যে সাধারণ মানুষের ভোগান্তি কমছে না, বরং দিন দিন বাড়ছে। আপন দেশ/এবি

০৫:০৫ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৫ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement