Apan Desh | আপন দেশ

বাড়ল ভোজ্যতেলের দাম

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৫১, ২৯ এপ্রিল ২০২৬

আপডেট: ১৯:৪০, ২৯ এপ্রিল ২০২৬

বাড়ল ভোজ্যতেলের দাম

ফাইল ছবি

দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা বৈঠক শেষে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি খোলা সয়াবিনের দাম পড়বে ১৭৯ টাকা।

আরও পড়ুন <<>> আরেক দফা কমলো স্বর্ণের দাম, ভরি কত?

উল্লেখ্য, এর আগে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১৯৫ টাকায় বিক্রি হচ্ছিল। নতুন এ মূল্যবৃদ্ধির ফলে ভোক্তাদের ব্যয় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ