Apan Desh | আপন দেশ

বোতলজাত সয়াবিনে দাম বাড়ল ৪ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৭, ১৮ এপ্রিল ২০২৪

আপডেট: ১৫:১৯, ১৮ এপ্রিল ২০২৪

বোতলজাত সয়াবিনে দাম বাড়ল ৪ টাকা

ভোজ্যতেলের দাম নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলে ৪ টাকা বাড়ানো হয়েছে। খোলা তেলে লিটারপ্রতি কমানো হয়েছে ২ টাকা। ফলে নতুন দাম অনুযায়ী, বোতলজাত তেল ১৬৭ টাকা, খোলা তেল ১৪৭ টাকা দরে বিক্রি হবে। আগামীকাল শুক্রবার থেকে নতুন এ দাম কার্যকর হবে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

ভোজ্য তেলের দাম বাড়াতে গত সোমবার বাণিজ্য সচিবকে চিঠি দেন মিল-মালিকরা। সেখানে বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম ১০ টাকা বাড়িয়ে ১৭৩ টাকা, পাঁচ লিটার ৮৪৫ টাকা এবং খোলা এক লিটার পাম তেলের দাম ১৩২ টাকা প্রস্তাব করা হয়। তবে তখন এ প্রস্তাবের বিষয়ে কিছু জানেন না বলে জানান প্রতিমন্ত্রী। 

এদিকে বিশ্ববাজারে গত টানা ৫ মাস দাম কমেছে সয়াবিন তেলের। প্রতি টন অপরিশোধিত সয়াবিন তেলের দাম বিশ্ববাজারে গত নভেম্বরে ছিল ১ হাজার ১১৮ ডলার। সর্বশেষ গত মার্চ মাসে সে দাম কমে হয়েছে ৯১০ ডলার। অর্থাৎ গত ৫ মাসে বিশ্ববাজারে টনপ্রতি সয়াবিন তেলের দাম কমেছে ২০৮ ডলার। 

অথচ দেশের বাজারে ঘটছে ঠিক তার উল্টো চিত্র। ৫ শতাংশ ভ্যাট ছাড়ের মেয়াদ শেষ হওয়ার কথা বলে ভোজ্যতেল শোধনকারী মিল মালিকরা সয়াবিন তেলের দাম এক লাফে লিটারে ১০ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন। গত মঙ্গলবার থেকে এ দাম কার্যকর করারও ঘোষণা দেয়া হয়েছিল।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ