Apan Desh | আপন দেশ

কর্মসূচি

প্রতিদিন ৩১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের কর্মকৌশল গ্রহণ

প্রতিদিন ৩১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের কর্মকৌশল গ্রহণ

বিদ্যমান বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনের জন্য বাংলাদেশ সরকার নতুন সমন্বিত কর্মকৌশল গ্রহণ করেছে। এতে প্রতিদিন প্রায় ৩ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (০৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (০২ এপ্রিল) ঢাকায় জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি মন্ত্রিসভা বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেছেন। নাসিমুল গনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও যুদ্ধের প্রভাবে জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার খাতে প্রভাব পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় অর্থ বিভাগের প্রণীত স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা পর্যালোচনা করা হয়েছে।

০৫:৫৭ পিএম, ৩ এপ্রিল ২০২৬ শুক্রবার

নববর্ষ উদযাপনে সরকারের কর্মসূচিতে যা থাকছে

নববর্ষ উদযাপনে সরকারের কর্মসূচিতে যা থাকছে

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি নিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। রোববার (২৯ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এসব কর্মসূচি চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। প্রতি বছরের মতো এবারও নববর্ষকে জাতীয় উৎসবে পরিণত করতে সমন্বিত উদ্যোগ নেয়া হয়েছে। এতে যুক্ত থাকবে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও স্থানীয় প্রশাসন। কর্মসূচির অংশ হিসেবে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীদের বাণীসহ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে অনুষ্ঠিত হবে বর্ষবরণ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ছায়ানটসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আয়োজন করবে বর্ষবরণ অনুষ্ঠান। সারা দেশে নিরাপত্তা জোরদারে কাজ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরকারি ও বেসরকারি টেলিভিশন এবং বেতারে সম্প্রচার হবে বিশেষ অনুষ্ঠানমালা।

১২:৫০ এএম, ৩০ মার্চ ২০২৬ সোমবার

ইনকিলাব মঞ্চের একাধিক কর্মসূচি ঘোষণা

ইনকিলাব মঞ্চের একাধিক কর্মসূচি ঘোষণা

শরিফ ওসমান হাদী হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একাধিক কর্মসূচির ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। আগামীর কর্মসূচি ও দাবি নিয়ে সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় শাহবাগে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন। আর বিকেল ৩টার থেকে শাহবাগ থেকে শহীদ মিনার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। রোববার (২১ ডিসেম্বর) রাত ৯টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে বলা হয়, ১০ লক্ষাধিক মানুষের উপস্থিতি ও উচ্চকিত সম্মতিতে ঘোষিত ইনকিলাব মঞ্চের দুই দফা দাবির এক দফাও মানা হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহ-স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে ব্যাখ্যা দেয়নি।

১০:১৩ এএম, ২২ ডিসেম্বর ২০২৫ সোমবার

শিক্ষাভবনের সামনে রাতভর অবস্থান কর্মসূচির ঘোষণা শিক্ষার্থীদের

শিক্ষাভবনের সামনে রাতভর অবস্থান কর্মসূচির ঘোষণা শিক্ষার্থীদের

একদফা দাবিতে শিক্ষাভবনের সামনে রাতভর অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। রোববার (০৭ ডিসেম্বর) সন্ধ্যায় হাইকোর্ট মোড়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধি মো. নাইম হাওলাদার এ কথা জানিয়েছেন। এর আগে সকাল থেকেই সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা নিজ ক্যাম্পাস থেকে শিক্ষাভবন মোড়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে আসেন। দুপুর ১টার দিকে তারা শিক্ষাভবনের সামনের সড়কের মোড়ে অবস্থান নেন। বিকেল সাড়ে ৩টার দিকে তারা হাইকোর্ট মোড় অবরোধ করেন। এতে হাইকোর্ট মোড় দিয়ে প্রেসক্লাব, গুলিস্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয় অভিমুখী যান চলাচল বন্ধ হয়ে যায়।

০৯:১৯ পিএম, ৭ ডিসেম্বর ২০২৫ রোববার

বিটিআরসি ঘেরাও কর্মসূচির ডাক মোবাইল ব্যবসায়ীদের

বিটিআরসি ঘেরাও কর্মসূচির ডাক মোবাইল ব্যবসায়ীদের

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কার্যালয় ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছেন সাধারণ মোবাইল ব্যবসায়ীরা। রোববার (০৭ ডিসেম্বর) সকাল থেকে রাজধানীর আগারগাঁওস্থ বিটিআরসি কার্যালয়ের সামনে অবস্থান নিতে শুরু করবেন তারা। এর আগে গত ৩ ডিসেম্বর এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার) সংস্কার, সিন্ডিকেট প্রথা বিলোপসহ মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে প্রগতি সরণি এলাকায় যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ ও স্লোগান দেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।

০৫:০২ পিএম, ৬ ডিসেম্বর ২০২৫ শনিবার

দাবি আদায়ে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি ঘোষণা

দাবি আদায়ে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি ঘোষণা

দাবি আদায় না হওয়া পর্যন্ত শহীদ মিনারে অবস্থান করবেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। এছাড়া সোমবার (১৩ অক্টোবর) থেকে দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতির ডাক দিয়েছেন তারা। রোববার (১২ অক্টোবর) দুপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর শহীদ মিনারে অবস্থান নিয়ে কর্মসূচি ঘোষণা করেন শিক্ষক নেতারা। এদিকে শিক্ষকদের এ আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আব্দুল্লাহ ও সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন শহীদ মিনারে পৌঁছে শিক্ষকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানান।

০৬:৪২ পিএম, ১২ অক্টোবর ২০২৫ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement