Apan Desh | আপন দেশ

হাদি হত্যার বিচারের দাবিতে ‘যমুনা’ অভিমুখে ছাত্র-জনতার কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:০২, ৫ ফেব্রুয়ারি ২০২৬

হাদি হত্যার বিচারের দাবিতে ‘যমুনা’ অভিমুখে ছাত্র-জনতার কর্মসূচি

শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ফেসবুক পোস্টের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করেন শহীদ হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা।

ওই পোস্টে তিনি বলেন, আমাদের পূর্বঘোষিত ১ ঘণ্টা সময় শেষ হয়েছে। প্রধান উপদেষ্টা ড. ইউনূসের তরফ থেকে কোনো আশ্বাস আমরা পাইনি।

তিনি আরও বলেন, জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত নিশ্চিত করতে বাংলাদেশের ছাত্র-জনতাকে যমুনার প্রবেশমুখগুলোতে শান্তিপূর্ণভাবে অবস্থান গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। 

আরও পড়ুন>>>সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণে আমূল পরিবর্তনের নির্দেশ প্রধান উপদেষ্টার

এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আজ বিকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চ ও তার পরিবারের সদস্যরা। জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের দাবিতে বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে তারা সেখানে অবস্থান নেন। সেখান থেকে তারা সরকারের উদ্দেশে ১ ঘণ্টার আলটিমেটাম দেন।

এ সময় উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা, ওসমান হাদির স্ত্রী রাবেয়া শম্পা ও ইনকিলাব মঞ্চের সদস্যরা। 

অবস্থান সম্পর্কে ফাতিমা তাসনিম জুমা গণমাধ্যমকে জানান, জাতিসংঘের তত্ত্বাবধানে হাদি হত্যার তদন্তের দাবিতে যমুনার সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ ও শহিদ হাদির স্ত্রী। সরকার, প্রশাসন ও রাজনৈতিক দল সবাইকে সর্বাত্মক সহযোগিতা করছে ইনকিলাব মঞ্চ। কিন্তু ইনকিলাবকে সহযোগিতার বেলায় সবাই হাত গুটিয়ে নিয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch