Apan Desh | আপন দেশ

ইসির বিরুদ্ধে কঠোর ‘কর্মসূচি’র বার্তা মামুনুল হকের

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২১:২৮, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ইসির বিরুদ্ধে কঠোর ‘কর্মসূচি’র বার্তা মামুনুল হকের

মামুনুল হক। 

নির্বাচন কমিশন (ইসি) যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হলে উদ্ভূত পরিস্থিতির দায় কমিশনকেই নিতে হবে। এ হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও ১১ দলীয় জোটের নেতা মাওলানা মামুনুল হক। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে এক ফেসবুক লাইভে তিনি এ মন্তব্য করেন।

মামুনুল হক বলেন, নির্বাচন কমিশন যদি জনগণের ভোটাধিকার রক্ষায় ব্যর্থ হয়, তবে সৃষ্ট যেকোনো অস্থিতিশীল পরিস্থিতির দায়ভার তাদেরই বহন করতে হবে।  তিনি তার কর্মী ও সমর্থকদের উদ্দেশে বলেন, যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন। প্রয়োজনে রাজপথে কঠোর পদক্ষেপ নিতেও পিছপা হবো না 

তিনি ঢাকা-১৩ আসনের নির্বাচনী ফলাফল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, এ আসনটি ইসলামপ্রিয় মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সারাদিন সুষ্ঠুভাবে ভোট চললেও গভীর রাতে তাকে পরিকল্পিতভাবে পরাজিত ঘোষণা করা হয়েছে।

নির্বাচন শেষ হওয়ার পরপরই ফলাফল প্রত্যাখ্যানের প্রচলিত সংস্কৃতির বাইরে গিয়ে ধৈর্য ধরার কথা বলেছিলেন মামুনুল হক। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পাল্টেছে তার সুর। লাইভে তিনি বলেন, নির্বাচন পরবর্তী সময়ে এমন কিছু ভয়াবহ চিত্র সামনে আসছে, যা আর উপেক্ষা করা সম্ভব নয়। জনগণের আবেগ ও ভোটাধিকার নিয়ে তামাশা করা হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিস ২৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। মামুনুল হকের দাবি, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের পক্ষে সাড়া দিয়েছিলেন। কিন্তু ফলাফল ঘোষণার প্রক্রিয়ায় স্বচ্ছতার চরম অভাব ছিল।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়