Apan Desh | আপন দেশ

সাগর

সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ

সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ

বঙ্গোপসাগরে বিরূপ আবহাওয়ার কারণে কক্সবাজারের মহেশখালী এলাকায় আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খালাস কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এর প্রভাবে জাতীয় গ্যাস গ্রিডে পুনরায় গ্যাস সরবরাহ কমে গেছে। মাত্র তিন দিনের ব্যবধানে জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহ প্রায় ২৯০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) কমে গেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক বার্তায় এ তথ্য জানায় পেট্রোবাংলা। বার্তায় বলা হয়, কক্সবাজারের মহেশখালী এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমদানিকৃত এলএনজি কার্গো থেকে ভাসমান টার্মিনালে এলএনজি স্থানান্তর (ট্রান্সফার) প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। ফলে এলএনজি এবং সামগ্রিক গ্যাস সরবরাহ স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা কমে গেছে।

০৮:০০ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা

লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা

লোহিত সাগরের আরও দুটি কৌশলগত দ্বীপ দখলে নিয়েছে  ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী। এতে বিশ্বের অন্যতম প্রধান আন্তর্জাতিক নৌপথে নিজেদের অবস্থান ও নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করল ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটি। এর আগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইয়েমেনের পশ্চিম উপকূলে বড় ধরনের সামরিক অভিযানের পর কৌশলগত গুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ গোষ্ঠিটি। সোমবার (১৪ সেপ্টেম্বর) ইয়েমেনের সরকারি কর্মকর্তা ও হুথি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এর মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথটির ওপর হুথিদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হলো।

০৬:১২ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

উত্তাল বঙ্গোপসাগর, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তাল বঙ্গোপসাগর, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। দক্ষিন-পশ্চিম মৌসুমীবায়ু বরিশাল, চট্টগ্রাম ও সিলেট পর্যন্ত অগ্রসর হয়েছে। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে এটি সারা দেশে বিস্তর লাভ করতে পারে। এতে দেশের  অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া, বজ্রপাত ও হালকা থেকে মাঝারী এবং ভারী বৃষ্টি হতে পারে। এদিকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। উপকূলের আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে এবং অনেক স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে।

০৩:২৫ পিএম, ৯ জুন ২০২৬ মঙ্গলবার

মা-বাবা হত্যার বিচার চাইলেন মেঘ, আশ্বস্ত করলেন অ্যাটর্নি জেনারেল

মা-বাবা হত্যার বিচার চাইলেন মেঘ, আশ্বস্ত করলেন অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সাক্ষাৎ করেছেন হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনির ছেলে মেঘ। সাক্ষাৎকালে বাবা-মা হত্যার বিচার চান তিনি। এসময় তাকে আশ্বস্ত করেন অ্যাটর্নি জেনারেল। বুধবার (০৩ জুন) সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় এ মামলার বাদী রুনির ভাই নওশের রোমানও উপস্থিত ছিলেন। রুহুল কুদ্দুস কাজল জানান, ঘটনার অনেক আলামত ও নথিপত্রও তাদের হাতে আসেনি। সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি হত্যা মামলার অনেক আলামত গায়েব।

০৬:২৯ পিএম, ৩ জুন ২০২৬ বুধবার

দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির শঙ্কা

দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির শঙ্কা

বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারি থেকে অতি ভারি বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার (১২ মে) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের পাশাপাশি পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। গত ২৪ ঘণ্টায় তেঁতুলিয়ায় দেশের সর্বোচ্চ ৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

০৬:০৬ পিএম, ১২ মে ২০২৬ মঙ্গলবার

আন্দামান সাগরে ট্রলার ডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০

আন্দামান সাগরে ট্রলার ডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০

আন্দামান সাগরে ট্রলার ডুবির ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ২৫০ জন নিখোঁজ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থী ছাড়াও বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানা গেছে, ট্রলারটি টেকনাফ উপকূল থেকে অবৈধভাবে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেছিল। পথে আন্দামান সাগরে প্রবল বাতাস ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের কারণে ভারসাম্য হারিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

১১:০৫ পিএম, ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার

উত্তর আরব সাগরে বিপদে পড়া একটি পণ্যবাহী জাহাজ থেকে ১৮ জন নাবিককে উদ্ধার করেছে পাকিস্তানের নৌবাহিনী। উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) পাকিস্তানের সেনাবাহিনী এ তথ্য জানায়। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, ‘গোল্ড অটাম’ নামের জাহাজটি থেকে জরুরি সহায়তার সংকেত পাঠানো হয়। সংকেত পাওয়ার পরপরই পাকিস্তানের নৌসেনারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। পরে জাহাজটি থেকে ১৮ জন নাবিককে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া নাবিকদের করাচিতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। তবে কী কারণে জাহাজটি সাহায্য চেয়েছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি পাকিস্তানের সেনাবাহিনী।

১০:৫৮ পিএম, ১০ এপ্রিল ২০২৬ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement