Apan Desh | আপন দেশ

১১ জেলায় ঝড়, উপকূলে জলোচ্ছ্বাসের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪২, ২৫ জুলাই ২০২৫

আপডেট: ১৮:৪২, ২৫ জুলাই ২০২৫

১১ জেলায় ঝড়, উপকূলে জলোচ্ছ্বাসের শঙ্কা

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের ১১ জেলায় রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এছাড়া উপকূলে ৩ ফুটের বেশি জলোচ্ছ্বাসের শঙ্কার কথা বলা হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়।

আরওপড়ুন<<>>উত্তাল সাগর, চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

এতে বলা হয়, বিকেল ৪টা থেকে দিবাগত রাত ১টার মধ্যে ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব ও পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সামুদ্রিক সতর্ক বার্তার তথ্যানুযায়ী নিম্নচাপটি আজ বিকেলে উপকূল অতিক্রম করার কথা রয়েছে। এ সময় নিম্নচাপ কেন্দ্রের গতিবেগ ৫০ কিলোমিটারের বেশি থাকতে পারে এবং উপকূলে ৩ ফুটের বিশ জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ