Apan Desh | আপন দেশ

গণতন্ত্র

সাম্য-গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে হবে: শিমুল বিশ্বাস

সাম্য-গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে হবে: শিমুল বিশ্বাস

বহু ত্যাগ ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার ও গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার আহবান জানিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় অসংখ্য মানুষ জীবন দিয়েছেন, নির্যাতন সহ্য করেছেন এবং দীর্ঘ সংগ্রাম করেছেন। সে আত্মত্যাগের মূল্য রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। মঙ্গলবার (১০ মার্চ) চট্রগ্রাম স্টেশন রোডে প্রয়াত বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা এবং বিভাগীয় শ্রমিক দলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

০৭:১২ পিএম, ১০ মার্চ ২০২৬ মঙ্গলবার

প্রতিহিংসা নয়, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী: মঈন খান

প্রতিহিংসা নয়, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী: মঈন খান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুস্পমাল্য অপর্নের পর তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় অফিস খুলছে,গণহত্যাকারীরা দেশে ফিরছে এ ব্যাপারে বিএনপির অবস্থান নিয়ে আবদুল মঈন খান বলেন, আমাদের দলীয় অবস্থান অত্যন্ত স্পষ্ট। বিএনপি স্বাধীনতার পক্ষে কাজ করেছে। আমি একটু আগে বলেছি,১৯৭১ এর সে কালো রাতে যেদিন পাক হানাদার বাহিনী হায়নার মত এ দেশের নিরহ মানুষ উপরে ঝাপিয়ে পড়েছিল।

০৩:৩৭ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

দেশের রাজনীতিতে ফ্যাসিবাদমুক্ত গণতন্ত্র ফিরেছে: সালাহউদ্দিন 

দেশের রাজনীতিতে ফ্যাসিবাদমুক্ত গণতন্ত্র ফিরেছে: সালাহউদ্দিন 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দীর্ঘ ১৬-১৭ বছরের সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদমুক্ত ও গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে স্বাধীন, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। শুক্রবার (০৫ ডিসেম্বর) সকালে চতুর্থ দিনের মতো চকরিয়া উপজেলা কোনাখালী ইউনিয়নে গণসংযোগকালে পথসভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন-জনগণের ত্যাগ, শহীদদের রক্ত ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের ভিত্তিতে আইনের শাসন, মানবাধিকার, মৌলিক অধিকার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠাই বিএনপির প্রধান শপথ। বিএনপি বিশ্বাস করে-আগামী দিনে একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

০৩:১৩ পিএম, ৫ ডিসেম্বর ২০২৫ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement