Apan Desh | আপন দেশ

‌‘জনসমর্থন ছাড়া কিছু করতে গেলে গণতন্ত্র ব্যাহত হবে’

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৪:৫৭, ১৫ সেপ্টেম্বর ২০২৫

‌‘জনসমর্থন ছাড়া কিছু করতে গেলে গণতন্ত্র ব্যাহত হবে’

বাংলাদেশের নাগরিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না। বিভেদ থাকলে সেটি সংবিধানের প্রতি অসম্মান প্রদর্শন হবে। এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, আগামীর বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা বৃদ্ধি ও ক্ষমতায়নের জন্য কাজ করবে বিএনপি।

আরও পড়ুন>>>জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

এ জন্য আর্থিক, নৈতিক ও মানবিক বিনিয়োগ প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, যার যেখানে বিনিয়োগ প্রয়োজন, সরকারকে তা করতে হবে।
 
আমীর খসরু বলেন, রাজপথের পর্ব শেষ হয়েছে, এখন জনগণের কাছে মালিকানা ফেরানোর সময়। প্রতিটি রাজনৈতিক দলকেই জনগণের কাছে নিজ দলের ম্যান্ডেট নিতে হবে। জনসমর্থন ছাড়া কিছু করতে গেলে গণতন্ত্র ব্যাহত হবে।

তিনি আরও বলেন, গণতন্ত্র টিকিয়ে রাখতে রাজনৈতিক দলগুলোকে জনগণের আস্থা ও সমর্থনের ভিত্তিতেই কার্যক্রম পরিচালনা করতে হবে। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া সফল হতে পারে না।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু