Apan Desh | আপন দেশ

বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র-গণতন্ত্র বিফলে যাবে: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৭, ২২ নভেম্বর ২০২৫

বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র-গণতন্ত্র বিফলে যাবে: প্রধান বিচারপতি

বিচার বিভাগ ব্যর্থ হলে সংবিধান নির্বাক হয়ে যায়। এ বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র ও গণতন্ত্রও ব্যর্থ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

শনিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিস আয়োজিত বে অব বেঙ্গল কনভারসেশনে লিখিত বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, বিশ্বজুড়ে সংকট ও অস্থিরতার সময় বিচার বিভাগকে সবচেয়ে বড় পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। এ বিভাগের সংস্কার শুধু সৌন্দর্যবর্ধন নয়, রাষ্ট্রের ন্যায় ও গণতন্ত্রকে টিকিয়ে রাখার সংগ্রাম। সংবিধানের সঙ্গে সম্পর্কে বিশুদ্ধ করতেই জুলাই বিপ্লব হয়েছিল। তখন স্বচ্ছতা, জবাবদিহি, জনসাড়া-এ তিন গুণ জনমানসে প্রধান সুর হয়ে উঠেছিল। 

আরও পড়ুন<<>>একই দিনে গণভোট-নির্বাচন আয়োজনে চিঠি দিয়েছে সরকার: সিইসি

অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, রোহিঙ্গা একটি বড় সমস্যা। এ অঞ্চলের নিরাপত্তা বিবেচনায় এ সমস্যা সমাধানে উদ্যেগ নিতে হবে। এ সময় জাতীয় স্বার্থকে প্রধান্য দিয়ে বঙ্গোপসাগরীয় অঞ্চলসহ বিশ্বের বড় দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করে যাচ্ছে সরকার।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ