Apan Desh | আপন দেশ

‘পিএসসিকে বাপ-দাদার সম্পত্তি বানিয়ে ফেলেছিল আ.লীগ’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৯, ৯ সেপ্টেম্বর ২০২৫

‘পিএসসিকে বাপ-দাদার সম্পত্তি বানিয়ে ফেলেছিল আ.লীগ’

দেশের মতো সরকারি কর্মকমিশন (পিএসসি) পরীক্ষাকেও আওয়ামী লীগ নিজেদের বাপ-দাদার সম্পত্তি বানিয়ে ফেলেছিল বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পিএসসি আয়োজিত সরকারী কর্ম কমিশনের প্রতিবন্ধকতা ও সংকট উত্তরণের চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার এ কথা বলেন তিনি।

রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সেমিনারের আয়োজন করা হয়।

আরওপড়ুন<<>>হারানো জাতীয় পরিচয়পত্র পেতে জিডি লাগবে না

এ সময় পিএসসি সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পাশাপাশি বেসরকারি খাতেও নতুন নতুন কর্মসংস্থানের প্রত্যাশার কথা জানান আইন উপদেষ্টা।

সেমিনারের প্রধান অতিথি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সফট ও মোরাল ট্রেনিংয়ের ওপর গুরুত্ব দিতে হবে। সৎ মানুষ তৈরি করতে না পারলে দেশ এগোবে না।

 একই সেমিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, দেশের মৌলিক পরিবর্তনের জন্য অল্প সময় যথেষ্ট নয়। তারপরও দেশকে এগিয়ে নেয়ার চেষ্টা চলছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ