হান্নান মাসউদ।
নোয়াখালীর হাতিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে গিয়ে হামলার মুখে পড়েছেন সংসদ সদস্য হান্নান মাসউদ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নির্বাচন পরবর্তী সময়ে ওই এলাকার সাধারণ মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। তাদের সান্ত্বনা দিতে ও বর্তমান অবস্থা সচক্ষে দেখতে এলাকায় যান এমপি হান্নান মাসউদ। দুপুর ১টার দিকে তার গাড়ি বহরটি প্রকল্প বাজার এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়।
এ খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকদের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের একপর্যায়ে হান্নান মাসউদ ঘটনাস্থলের সড়কে অবস্থান নেন। উভয় পক্ষই সড়কের দুই পাশে অবস্থান নেয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে বলে জানা গেছে।
এমপি হান্নান মাসউদ বলেন, বেলাল মাঝিকে গ্রেফতার করা না পর্যন্ত আমি এখান থেকে অবস্থান ছাড়ব না। সে ২০১৮ সালেও সাবেক এমপি ফজলুল আজিমের ওপর হামলা করেছিল।
হাতিয়া থানার ওসি সাইফুল আলম বলেন, আমি ঘটনাস্থলে আছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































