Apan Desh | আপন দেশ

‘সাড়ে ৬ ঘণ্টায় ৪৮ শতাংশ ভোট কাস্ট হয়েছে’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:০৬, ১২ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৭:০৯, ১২ ফেব্রুয়ারি ২০২৬

‘সাড়ে ৬ ঘণ্টায় ৪৮ শতাংশ ভোট কাস্ট হয়েছে’

ছবি : আপন দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সাড়ে ৬ ঘণ্টায় ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে প্রায় ৪৮ শতাংশ ভোট কাস্ট হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

আখতার আহমেদ বলেন, ‘দুপুর ২টা পর্যন্ত ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট কাস্ট হয়েছে।’

সহিংসতা অনিয়মের অভিযোগ পেয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘এসব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।  প্রমাণিত হলে ব্যবস্থা নেবে ইসি।’
 
ইসি সচিব বলেন, ‘আমি দুটি কেন্দ্রে গিয়েছিলাম। সেখানে কোনো সমস্যা দেখিনি। দুপুরে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল। আমরা চলে আসার পর একটু বেড়েছে শুনেছি।’ 

এবারের নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী ৮৩ জন (দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন)।
 
এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের ২৯৯টি আসনের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ১ হাজার ২৩২ জন।

আরও পড়ুন : সিইসির কাছে যেসব অভিযোগ জানাল ১১ দলীয় জোট

জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছে ইসি। এ কারণে এই আসনটি বাদে ২৯৯ সংসদীয় আসনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়