Apan Desh | আপন দেশ

বিএনপিকে অভিনন্দন জানালো ইইউ

কূটনৈতিক প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৫৪, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৫:৫৫, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপিকে অভিনন্দন জানালো ইইউ

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জয়লাভ করায় বিএনপিকে  অভিনন্দন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকার ইউরোপীয় ইউনিয়নের অফিস ব্রাসেলসের ইউরোপীয় ইউনিয়নের প্রধান অফিস থেকে পাঠানো এক বিবৃতি তুলে ধরে  এ অভিনন্দন জানায়।

ব্রাসেলসের ইউরোপীয় ইউনিয়নের বিবৃতিতে উল্লেখ করা হয়, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে সত্যিকার অর্থে প্রতিযোগিতামূলক সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠানকে স্বাগত জানাচ্ছে। এ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের বিপুল সংখ্যক জনগণ  তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে। 

আরও পড়ুন<<>>রাতে চূড়ান্ত হতে পারে বিএনপির মন্ত্রিসভা, শিক্ষা-প্রাথমিকে আলোচনায় ৫ জন

নির্বাচন উপলক্ষে ইইউ একটি নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েন করেছে, যা ১৪ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে তাদের প্রাথমিক ফলাফল উপস্থাপন করেছে। যেখানে উল্লেখ করা হয়েছে, নির্বাচন বিশ্বাসযোগ্য এবং দক্ষতার সঙ্গে পরিচালিত হয়েছে। যা গণতান্ত্রিক শাসনব্যবস্থা এবং আইনের শাসন পুনরুদ্ধারের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মিশনের চূড়ান্ত প্রতিবেদন এ বছরের শেষের দিকে প্রকাশিত হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, জাতীয় নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটেও জনসমর্থন প্রকাশ পেয়েছে। এর ফলে সাংবিধানিক, বিচারিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নের জন্য অংশীদারদের একসঙ্গে কাজ করারও আহবান জানিয়েছে ইইউ। সাংবিধানিক ও আইনগত এসব সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে নতুন সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকার রাখবে বলেও আশা করছে ইইউ।

ইইউ বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার জন্য কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং গণতান্ত্রিক নীতি, মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে সংস্কারগুলিকে সমর্থন করতে প্রস্তুত রয়েছে বলেও ইইউ’র বিবৃতিতে জানানো হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

ইতালিতে ঢাকাগামী বিমানে আটকা আড়াই শতাধিক যাত্রী সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার কিসের হাসিনা! শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটে কমান্ডার নিয়োগ রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না: মির্জা ফখরুল মেহেরপুর সীমান্তে নারীসহ ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ থাইল্যান্ডে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত ৬ জাপানে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডলফিন কাঁচা মরিচের দাম কমলেও ডিমের দাম বাড়তি শিশুদের সুরক্ষায় ব্যর্থ, মেটাকে সাড়ে ১১ হাজার কোটি টাকা জরিমানা এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম সিলেটে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল আটজনের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ
Footer Advertisement