ফাইল ছবি
সুনামগঞ্জ-২ আসনে (দিরাই-শাল্লা) ১২ দলীয় জোটের প্রার্থী নিজের হার স্বীকার করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টা ২০ মিনিটের দিকে এক পোস্টের মাধ্যমে তিনি নিজের হার স্বীকার করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে শিশির মনির লেখেন, আমার আসনে বিজয়ী ধানের শীষ প্রার্থী নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন। আপনাকে ফুলেল শুভেচ্ছা।
আরও পড়ুন<<>>নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমীর
ইতোমধ্যে শিশির মনিরের ওই পোস্টে ৭০ হাজারেরও বেশি রিয়েকশন পড়েছে। কমেন্ট পড়েছে পাঁচ হাজারেরও বেশি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই আসনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































