Apan Desh | আপন দেশ

বছরের প্রথম দিনই বই পেলো শিক্ষার্থীরা

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২১, ১ জানুয়ারি ২০২৫

বছরের প্রথম দিনই বই পেলো শিক্ষার্থীরা

সারা দেশের ন্যায় পার্বত্য জেলা রাঙামাটিতেও বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। বুধবার (০১ জানুয়ারী) সকালে জেলায় ৭০৭ টি প্রাথামিক বিদ্যালয়ে বিনামূল্যে এ বই বিতরণ করা হয়। 

এবার রাঙামাটিতে বই বিতরণে ভিন্ন মাত্রা যুক্ত করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের স্ব স্ব মাতৃভাষার বই। ঝরে পড়া রোধে প্রাক-প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ২০১৭ সাল থেকে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষাভাষি শিশুরা  এ বই পেয়ে থাকে। নতুন বই হাতে পেয়ে খুশি শিশুরা।

জেলা প্রথমিক শিক্ষা অফিসের তথ্য মতে জেলার মোট বইয়ের চাহিদা ৩ লাখ ৫৪  হাজার ৩৩৬ পিস। তার মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেনির বই পাওয়া গেছে ১ লাখ ৮০ হাজার ৬৪৮টি। ক্ষুদ্র নৃ- গোষ্ঠির তৃতীয় শ্রেনি পর্যন্ত ৬ লাখ ৮ হাজার ২৬১ বই পাওয়া গেছে। চতুর্থ ও পঞ্চম শ্রেনির বই আসেনি। তবে এসব বই দ্রুতই চলে আসবে বলে জানিয়েন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হৃষিকেশ শীল।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়