Apan Desh | আপন দেশ

হিন্দি সিনেমােইস্যুতে লিগ্যাল নোটিস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩১, ৩ নভেম্বর ২০২৪

আপডেট: ১৩:৪৭, ৩ নভেম্বর ২০২৪

হিন্দি সিনেমােইস্যুতে লিগ্যাল নোটিস

হিন্দি সিনেমা বাংলা ভাষায় ডাবিং করে বাংলাদেশের সিনেমা হলগুলোতে দেখাতে করতে সরকারকে লিগ্যাল নোটিস পাঠানো হয়েছে।

রোববার (৩ নভেম্বর) রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠিছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো.মাহমুদুল হাসান।

এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে তথ্য মন্ত্রণালয়ের সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের সচিব এবং বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির সম্পাদক বরাবরে।

লিগ্যাল নোটিসে বলা হয়েছে, হিন্দি ভাষা আমাদের প্রতিবেশী দেশ ভারতের অফিশিয়াল ভাষা। প্রকারান্তরে জাতীয় ভাষা। ভারত দক্ষিণ এশিয়ার একটি শক্তিশালী দেশ। দক্ষিণ এশিয়ার প্রায় সকল রাষ্ট্রের উপর ভারতের শক্তিশালী প্রভাব রয়েছে।

লিগ্যাল নোটিসে আরও বলা হয়েছে, ভারতের হিন্দি সিনেমাগুলো বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয়। বাংলাদেশের জনগণ টেলিভিশনে ও ইন্টারনেটে ভারতের হিন্দি সিনেমা, বিভিন্ন অ্যাপিসোড উপভোগ করে থাকে। কিন্তু ভারতের সদ্য নির্মিত সিনেমাগুলো যখন বাংলাদেশে মুক্তি পায় তখন এটা বাংলাদেশের জনগণের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও উত্তেজনার সৃষ্টি করে। এভাবে যদি নিয়মিতভাবে বাংলাদেশের সিনেমা হলগুলোতে ভারতীয় সদ্য নির্মিত হিন্দি সিনেমাগুলো মুক্তি পেতে থাকে তাহলে এটা বাংলাদেশের সর্বস্তরের জনগণের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করবে। হিন্দি ভাষার প্রতি বাংলাদেশের জনগণের আগ্রহ বাড়তে থাকবে। এভাবে বাংলাদেশের জনগণ তাদের দৈনন্দিন জীবনে হিন্দি ভাষা চর্চা শুরু করবে। হিন্দি ভাষায় অভ্যস্ত হয়ে উঠবে।

নোটিসে আরও বলা হয়েছে, হিন্দি ভাষা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। সে কারণে ভারতের হিন্দি সিনেমাগুলো বাংলাদেশে মুক্তি দেয়ার ক্ষেত্রে বাংলা ভাষায় ডাবিং করে মুক্তি দিতে হবে‌। তবে বাংলা ভাষায় ডাবিং করার ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সমিতির সদস্য অভিনেতা ও অভিনেত্রীদের কণ্ঠ ব্যবহার করতে হবে।

লিগ্যাল নোটিস পাওয়ার তিন দিনের মধ্যে ভারতীয় হিন্দি সিনেমা বাংলা ভাষায় ডাবিং করে বাংলাদেশের সিনেমা হলগুলোতে প্রদর্শনের জন্য যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে । অন্যথায় এ বিষয়ে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট করবেন বলে জানিয়েছেন আইনজীবী। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ