Apan Desh | আপন দেশ

দুদকের সেই কর্মকর্তার হাতে প্রত্যাহারপত্রসহ শোকজ নোটিস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৬, ১০ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২০:১২, ১০ ফেব্রুয়ারি ২০২৫

দুদকের সেই কর্মকর্তার হাতে প্রত্যাহারপত্রসহ শোকজ নোটিস

ছবি: আপন দেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক কাজী সায়েমুজ্জামানকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের দুর্নীতি সংক্রান্ত অনুসন্ধান ও মামলার তদারককারী কর্মকর্তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিসও দিয়েছে দুদক।

এর আগে রোববার (০৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেছিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে মন্তব্যের কারণে সায়েমুজ্জামানের নামে গত সপ্তাহে দুদক চেয়ারম্যানের কাছে নালিশ করে চিঠি পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের এ নির্বাহী পরিচালক বলেন, কাজী সায়েমুজ্জামান ধারণাবশত সামাজিক মাধ্যমে বক্তব্য পেশ করেছেন। সরকারি কর্মকর্তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে যে বিধিমালা রয়েছে তা লঙ্ঘন হয়েছে। দুদক চেয়ারম্যানকে চিঠি দিয়ে স্মরণ করিয়ে দেয়া যে কাজী সায়েমুজ্জামান সে নির্দেশনা মানছেন না।

আরও পড়ুন<<>> দুদক কর্মকর্তার কেন্দ্রীয় ব্যাংকে নিষ্ফল লকার অভিযান, নেপথ্যে ভয়ঙ্কর কাণ্ড!

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, তদারককারী কর্মকর্তার দায়িত্ব পালন থেকে তাকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসন্ধান ও তদন্তাধীন বিষয় নিয়ে লেখালেখির কারণে তাকে কারণ দর্শানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি বলেন, কোনো বিতর্ক যাতে না হয় সেজন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরও পড়ুন<<>> বিএফআইইউ ফের নিয়ন্ত্রণে নিতে চায় এস আলম চক্র

রোববার (০৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগ অনুসন্ধানের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের নিরাপত্তা ভল্টে তল্লাশি চালায়। সাড়ে তিন ঘণ্টা ধরে অভিযান চালানোর পর বিকেলে দুদকের পরিচালক কাজী সায়েমুজ্জমান বলেন, যে ২৫ জনের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে এসেছিলাম, তাদের নামে লকার নেই। আরও অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে। আদালতের অনুমোদনের ভিত্তিতে পরবর্তী অভিযান চালাবে দুদক।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিগত দুই সরকারের ব্যর্থতায় হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যমন্ত্রী খোমেনি বিমানবন্দর থেকে চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট হাম উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু দুনীর্তির শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী দেড়শ টাকায় মিলবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের টিকিট জ্বালানি তেলের বাড়তি দামে পুড়ছে নিত্যপণ্যের বাজার সৌদি পৌঁছেছেন ২৯ হাজার ৩১৫ হজযাত্রী, মারা গেছেন ২ জন মন্ত্রণালয়ের অধীনে যাচ্ছে ‘নগর স্বাস্থ্যকেন্দ্র’ ছাত্রশিবিরের বিরুদ্ধে যুবদলের হুঁশিয়ারি গরমে নাভিশ্বাস রাজধানীবাসীর, তাপমাত্রা নিয়ে নতুন বার্তা এ লড়াই কখনোই থামবে না : ডাকসু জিএস রানা প্লাজা ট্রাজেডির ১৩ বছরেও মেলেনি বিচার লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল