Apan Desh | আপন দেশ

টাঙ্গাইলে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫০, ১ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইলে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু

ছবি: আপন দেশ

টাঙ্গাইলে গ্রীষ্মকালীন জাতীয় আন্ত: প্রতিষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) দিনব্যাপী বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ ক্রীড়া প্রতিযোগিতা হয়।

প্রতিযোগিতাটি জেলা, উপজেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ে পর্যাক্রমে হবে। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কাবাডি প্রতিযোগিতা হয়। এতে অংশগ্রহণ করেন হাবিব কাদের উচ্চ বিদ্যালয়, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়, শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয় ও সৃষ্টি অ্যাকাডেমিক স্কুল।  

আরও পড়ুন<<>>নড়াইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এছাড়াও থাকছে হ্যান্ডবল প্রতিযোগিতা এতে অংশগ্রহণ করবেন বিবি সরকারি উচ্চ বিদ্যালয়, বাঘিল কৃষ্ণ কুমার উচ্চ বিদ্যালয় ও সৃষ্টি অ্যাকাডেমিক স্কুল। 

খেলায় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার ও ক্রীড়া কমিটির সদস্য সচিব মোহাম্মদ মজিবুল আহসান, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামাত তোফাজ্জল হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামীম আল মামুন জুয়েল, আজিম মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন ও খাদিজা আবু বকর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল হাকিম প্রমুখ।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়