Apan Desh | আপন দেশ

এনসিএলে মাহফিজুলের সেঞ্চুরি, নাঈমের ফাইফার

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:১১, ৬ অক্টোবর ২০২৬

এনসিএলে মাহফিজুলের সেঞ্চুরি, নাঈমের ফাইফার

ছবি: সংগৃহীত

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ডে সিলেট ও ময়মনসিংহের ম্যাচটি ড্র হয়েছে। এ ম্যাচের শেষ দিনে সেঞ্চুরি পেয়েছেন ওপেনার মাহফিজুল ইসলাম রাব্বি।

তার সেঞ্চুরি ও আব্দুল মজিদের দায়িত্বশীল ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৩৭২ রান তুলে ময়মনসিংহ। যদি শেষ অব্দি ম্যাচটি নিষ্প্রাণ ড্রতে শেষ হয়।

চট্টগ্রামের হয়ে নাঈম আহমেদ একাই শিকার করেন পাঁচটি উইকেট। প্রথম ইনিংসে ময়মনসিংহের ৩১১ রানের জবাবে সিলেট ৩২৭ রানে অলআউট হয়।

অধিনায়ক জাকির হাসান ৬০, আসাদুল্লাহ আল গালিব ৬৭ এবং তোফায়েল আহমেদ রায়হান ৫৯ রান করেন।

ময়মনসিংহের আজিজুল হাকিম রনি ৭৯ রানে ৪টি এবং রাকিবুল হাসান নেন ৩টি উইকেট। এতে ১৬ রানের লিড পায় সিলেট।

পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে ময়মনসিংহকে দারুণ শুরু এনে দেন মাহফিজুল ও খালিদ হাসান।

আরও পড়ুন <<>> মেসির শেষ ম্যাচ দেখবেন যেভাবে

উদ্বোধনী জুটিতে ১৪০ রান যোগ করেন তারা। খালিদ ১১৮ বলে ৫৭ রান করে ফিরলেও তৃতীয় দিন শেষে ১৫৭ বলে ৮৬ রানে অপরাজিত ছিলেন মাহফিজুল।

চতুর্থ দিনে সেঞ্চুরি পূর্ণ করেন মাহফিজুল। ১৯৭ বলে ১১ চারে ১০০ রান করে নাঈম আহমেদের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। এরপর রাকিবুল হাসান ২ রানে ফিরলেও আরিফুল ইসলাম ও মো. আব্দুল মজিদ গড়েন কার্যকর জুটি। আরিফুল ১২৯ বলে ৭২ এবং মজিদ ১৫৫ বলে ৮৭ রান করেন। শেষ দিকে মো. আল আমিন জুনিয়র যোগ করেন ৪১ রান।

সিলেটের হয়ে বল হাতে সবচেয়ে সফল নাঈম আহমেদ। একাই ৫ উইকেট নেন এ স্পিনার। ৪০ ওভারে ১১৯ রান খরচায় নাঈম ফাইফার তুলে নেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়