Apan Desh | আপন দেশ

নারায়ণগঞ্জ

দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেফতার

দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে একটি দুর্ধর্ষ ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। একই রাতে পৃথক অভিযানে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে মোট ১০ আসামিকে আদালতে পাঠানো হয়েছে। রোববার (১ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল ট্রাক স্ট্যান্ড এলাকায় একদল সশস্ত্র ডাকাত অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানকালে ডাকাতির প্রস্তুতির সময় হাতেনাতে সাতজনকে গ্রেফতার করা হয়।

০৪:২৯ পিএম, ১ মার্চ ২০২৬ রোববার

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি সড়কমন্ত্রীর

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি সড়কমন্ত্রীর

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, ‘পরিবহন সেক্টরকে বলে দিয়েছি, ঈদে ভাড়া বাড়বে না। যারা ভাড়া বাড়ানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’ শনিবার (২৮ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ টার্মিনাল ও নির্মাণাধীন খানপুর আইসিটি অ্যান্ড বাল্ক টার্মিনাল, ড্রেজার বেইড এবং বিশ্বব্যাংকের অর্থায়নে নদীবন্দরের মাছঘাট এলাকায় নির্মিতব্য টার্মিনাল ভবন পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

১২:৪৭ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার

দুই মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

দুই মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (০১ অক্টোবর) দিনভর এ দুই মহাসড়কে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। মাত্র ২০ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগছে প্রায় সাড়ে ৫ ঘণ্টা।  দীর্ঘ যানজটের কারণে যাত্রী, ব্যবসায়ী ও স্থানীয়দের জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতির জন্য হাইওয়ে পুলিশের কার্যক্রমের অভাব। সড়কের সংকটজনিত সীমাবদ্ধতাকে দায়ী করছেন বিভিন্ন পরিবহনের যাত্রী ও স্থানীয়রা। বুধবার (০১ অক্টোবর) সকাল ১০টা থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন অংশে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। বিকেল সাড়ে ৪টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে আশারির চর পর্যন্ত দীর্ঘ ২০ কিলোমিটার ও ঢাকা সিলেট মহাসড়কের কাঁচপুর থেকে রূপগঞ্জ পর্যন্ত ৫ কিলোমিটার যানজট রয়েছে। 

০৫:০৬ পিএম, ১ অক্টোবর ২০২৫ বুধবার

নারায়ণগঞ্জে গণপিটুনিতে ‘সন্ত্রাসী’ ইউপি সদস্য নিহত

নারায়ণগঞ্জে গণপিটুনিতে ‘সন্ত্রাসী’ ইউপি সদস্য নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে নিহত হয়েছেন শীর্ষ সন্ত্রাসী ও ইউনিয়ন পরিষদের সদস্য সোহেল আহমেদ (৩২)। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার বালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া ব্রাহ্মন্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য ও বালিয়াপাড়া এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বালিয়াপাড়া গ্রামে এক ব্যক্তি দোকারঘর নির্মাণ করছিল। সকল ৯টার দিকে সোহেল তার তিন সহযোগিকে নিয়ে বালিয়াপাড়া সায়েমের কাছ থেকে চাঁদা দাবি করে। একপর্যায়ে তাকে মারধর করলে স্থানীয়রা গিয়ে গ্রামের মসজিদের ইমামকে অবহিত করে। এসময় মসজিদের মাইকে ঘোষণা দিলে এলাকাবাসী বিক্ষুদ্ধ হয়ে তাদের ধাওয়া করে। পরে বিক্ষুদ্ধরা সোহেলকে ঘেরাও করে গণপিটুনি দিলে সোহেল ঘটনাস্থলেই নিহত হয়। তবে পালিয়ে যায় তার সহযোগিরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর সোহেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

০৯:০২ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement